০৩:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে নানা আয়োজনে ৫৪তম মহান বিজয় দিবস পালিত

মুঃ মুজিবুর রহমান, বাউফল, পটুয়াখালীঃ পটুয়াখালীর বাউফলে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৪তম মহান বিজয় দিবস পালিত হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) সূর্য উদয়ের সাথে সাথে সকল সরকারি বেসরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান বিজয় দিবসের সূচনা হয়।

সকাল ৮টার দিকে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, থানা পুলিশ, উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাবেক এমপি সহিদুল আলম তালুকদারের নেতৃত্বে বিএনপি’র এক অংশ ও সহযোগী সংগঠন, বাউফল প্রেসক্লাব, রিপোর্টাস ইউনিটি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, এনজিও, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন পেশাজীবী সংগঠন।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ফুল না দিয়ে বেদিতে দাড়িয়ে শহীদদের রুহের মাকফিরাত কামনা করে মোনাজাতের মাধ্যমে দোয়া করা হয়। এরপর একই স্থানে সকাল ৯টায় অনুষ্ঠিত হয় জাতীয় সংগীত পরিবেশনা ও আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন। জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নিবার্হী অফিসার (ভারপ্রাপ্ত) প্রতীক কুমার কুন্ডু। এসময় উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন।

সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।

Tag:
জনপ্রিয়

দশমিনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শান্তিপূর্ণভাবে দুই গ্রুপের পৃথক মিছিল-সমাবেশ অনুষ্ঠিত

বাউফলে নানা আয়োজনে ৫৪তম মহান বিজয় দিবস পালিত

আপডেট সময়: ০৪:৫১:১৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪