০১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আমখোলা ইউনিয়ন পরিষদে প্রজনন মৌসুমে মা-ইলিশ রক্ষায় ভিজিএফ চাল বিতরণ

মোঃ মেহেদী হাসান (বাচ্চু), পটুয়াখালীঃ পটুয়াখালীর গলাচিপা উপজেলার ১নং আমখোলা ইউনিয়ন পরিষদে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায়-২০২৪ বিশেষ ভিজিএফ মৎস্য চাল বিতরণ করা হয়েছে।

রবিবার (৩ নভেম্বর) সকালে মৎস্য অফিসের নির্দেশে ইউপি সচিব শ্রী বিপ্লব কুমার রায়ের সঞ্চালনায় মৎস্য অফিসের প্রতিনিধি মোঃ আবুল বশার এবং ট্যাগ অফিসার নরউত্তম বিশ্বাস ও সেনাবাহিনীর উপস্থিতিতে ৭৭০ জন উপকার ভোগীদের মাঝে চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মনির উপস্থিত থেকে এই মৎস্য চাল বিতরণ করেন। এ সময় আমখোলা ইউনিয়ন চেয়ারম্যানসহ পুরুষ মেম্বার, মহিলা মেম্বার ও সকল স্তরের লোকজন উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান মোঃ মনির বলেন, আমি গলাচিপা থেকে চাল এনে ইউনিয়নের মেম্বার, চৌকিদার এবং আমখোলা ইউনিয়নের সকলস্তরের জনগণের উপস্থিতিতে চাল বিতরণ করি। আমি উপকারভোগী ৭৭০জনের জন্য ১৯ টন ২৫৯ কেজি চাল অর্থাৎ ৩৮৫ বস্তা চাল বিতরণ করি।

উপকারভোগী ১ নং ওয়ার্ড বাসিন্দা মোঃ জামাল হাওলাদার বলেন, আমি ২৫ কেজি চাল পেয়েছি। আমার এ মাসে আর কোনো চাল কিনতে হবে না, আমি অনেক খুশি। মোঃ শহিদ হাওলাদার বলেন, আমিও ২৫ কেজি চাল পেয়েছি। আমি ছেলে-মেয়ে নিয়ে ভালোভাবে চলতে পারবো। আমার আর চাল কিনতে হবে না। প্রতি জেলে চাল পায় ২৫ কেজি করে।

আমখোলা ইউনিয়ন পরিষদের সচিব বিপ্লব কুমার রায় বলেন, আমি মোট ৩৮৫ বস্তা চাল অর্থাৎ ৭৭০ জন পরিবারের প্রকৃত জেলের মাঝে বিতরণ করতে সার্বিক ব্যবস্থা করি। এই চাল বিতরণের সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Tag:
জনপ্রিয়

দশমিনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শান্তিপূর্ণভাবে দুই গ্রুপের পৃথক মিছিল-সমাবেশ অনুষ্ঠিত

আমখোলা ইউনিয়ন পরিষদে প্রজনন মৌসুমে মা-ইলিশ রক্ষায় ভিজিএফ চাল বিতরণ

আপডেট সময়: ০৯:২৪:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪