১২:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গোপসাগরে লঘুচাপ, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

মোঃ মেহেদী হাসান (বাচ্চু), পটুয়াখালীঃ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং দেশের উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ তৈরী হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকা করছে আবহাওয়া অফিস। তাই পটুয়াখালীর কলাপাড়ার পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। মহিপুর মৎস আড়ৎ মালিক সমবায় সমিতির সভাপতি মোঃ দিদার উদ্দিন আহম্মেদ মাসুম বলেন, মাছধরা ট্রলারের বেশিরভাগই সাগরে রয়েছে। কিছু ট্রলার মহিপুর শিব্বারিয়া নদীতে আশ্রয় নিয়েছে। বাকীদের ফোন করে কিনারে আসতে বলা হচ্ছে। অনেককে ফোনেও পাওয়া যাচ্ছে না।

Tag:
জনপ্রিয়

দুর্গোৎসবের প্রস্তুতি, মির্জাগঞ্জের সুবিদখালী বাজার পূজা উদযাপন কমিটির সভাপতি নিখিল চন্দ্র, সম্পাদক সুব্রত সাহা

বঙ্গোপসাগরে লঘুচাপ, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আপডেট সময়: ১১:১৬:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪