০৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

১০ আগস্ট পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত

সাউথ বিডি নিউজ ২৪ ডেস্কঃ কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতার মাঝে দফায় দফায় চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। নতুন করে আগামী ১০ আগস্ট পর্যন্ত পরীক্ষাও স্থগিতের সিদ্ধান্ত হয়েছে। এমতাবস্থায় ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, “আপাতত ১১ আগস্ট থেকে ঘোষিত রুটিনের পরীক্ষা নেওয়া হবে। স্থগিত হওয়া পরীক্ষাগুলোর বিষয়ে দ্রুত সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে ২৮, ২৯, ৩১ জুলাই ও ১ আগস্টের পরীক্ষা স্থগিত করা হয়। স্থগিত হওয়া পরীক্ষাগুলোর সময়সূচি পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।”

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, পূর্বঘোষিত সময়সূচি অনুসারে, ১১ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা ছিলো। কিন্তু এখন ১১ আগস্টের পর স্থগিত পরীক্ষাগুলো নেওয়া হবে।

Tag:
জনপ্রিয়

গলাচিপায় উৎসবমুখর পরিবেশে পৌর কাপ ফুটবল টুর্নামেন্ট-‘২৬ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী, অংশ নিচ্ছে ২৪টি দল

১০ আগস্ট পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত

আপডেট সময়: ০৫:৫৫:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪