১১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালী সদর, দুমকী, মির্জাগঞ্জ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

মোঃ মেহেদী হাসান (বাচ্চু), পটুয়াখালীঃ পটুয়াখালী সদর, দুমকী ও মির্জাগঞ্জ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

৩০ জুন (রবিবার) বিকেলে বরিশাল বিভাগীয় কমিশনার অফিসের আয়োজনে বরিশাল শিল্পকলা একাডেমীতে এ তিন উপজেলা সহ আরও ১০টি উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় নবনির্বাচিত চেয়ারম্যানবৃন্দকে শপথ বাক্য পাঠ করান মোঃ শওকত আলী, বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব)।

উক্ত সময় শপথ গ্রহণ করেন দুমকী উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান কাওসার আমিন হাওলাদার এবং পুরুষ ভাইস চেয়ারম্যান মোঃ মাঈনুল ইসলাম রুবেল ও মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার। পটুয়াখালী সদর উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম ও পুরুষ ভাইস চেয়ারম্যান মোঃ হাসান সিকদার এবং মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার শিমুল। মির্জাগঞ্জ উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিক এবং পুরুষ ভাইস চেয়ারম্যান মোঃ ওমর ফারক শাওন ও মহিলা ভাইস চেয়ারম্যান হাচিনা বেগমসহ আরও ১০ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানগণ।

অনুষ্ঠানে এ সময় বরিশাল বিভাগের বিভিন্ন দপ্তরের পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকী উপজেলার উপজেলা কর্মকর্তা-কর্মচারীগণ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag:

পটুয়াখালীর দশমিনায় নিজ ছেলেকে বিক্রি করে আইফোন কিনলেন বাবা! শিশুটিকে উদ্ধারে নেমেছে পুলিশ

পটুয়াখালী সদর, দুমকী, মির্জাগঞ্জ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

আপডেট সময়: ১২:০২:০৮ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪