১২:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ছোটবিঘাই চ্যাম্পিয়ন, রানার্স আপ কালিকাপুর

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ২০২৪ প্রতিযোগিতায় ৩-০ গোলে চ্যাম্পিয়ন হয়েছে ছোটবিঘাই ইউনিয়ন পরিষদ। রানার্স আপ হয়েছে কালিকাপুর ইউনিয়ন পরিষদ। এ প্রতিযোগিতায় ১৪টি ইউনিয়ন অংশ গ্রহন করে।

শনিবার (২৯ জুন) সকালে সদর উপজেলা পরিষদ মাঠে উপজেলা পর্যায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ২০২৪ প্রতিযোগিতার চূড়ান্ত খেলায় ছোটবিঘাই ইউনিয়ন ৩-০ গোলে কালিকাপুর ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এ দলের পক্ষে ১টি করে গোল করেন সাব্বির, এমদাদুল ও রহিত। খেলা শেষে একই মাঠে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রুফি তুলে দেন সদর উপজেলা নির্বাহী অফিসার ডাঃ সঞ্জীব দাশ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) চন্দন কর, সদর উপজেলা শিক্ষা অফিসার মো. মুজিবুর রহমান, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদরুল আমিন শামীম, ছোটবিঘাই ইউনিয়নের চেয়ারম্যান মো. আলতাফ হোসেন হাওলাদার, কালিকাপুর ইউপি চেয়ারম্যান সালমা জাহানসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। খেলার ধারা বিবরনিতে ছিলেন মো. আমিনুল ইসলাম সিরাজ। এ চূড়ান্ত খেলায় রেফারী ছিলেন সৈয়দ তারিক, ইরতেজা হাসান , তারেক হোসাইন ও জাহাঙ্গীর হোসেন।

২৭ জুন বৃহষ্পতিবার উপজেলা পর্যায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ২০২৪ প্রতিযোগিতার উদ্বোধন করেছিলেন জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম।

Tag:

পটুয়াখালীর দশমিনায় নিজ ছেলেকে বিক্রি করে আইফোন কিনলেন বাবা! শিশুটিকে উদ্ধারে নেমেছে পুলিশ

পটুয়াখালীতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ছোটবিঘাই চ্যাম্পিয়ন, রানার্স আপ কালিকাপুর

আপডেট সময়: ১১:৪১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪