০৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুমকীতে কৃষক ও দিনমজুরদের নিয়ে অগ্রণী ব্যাংকের আর্থিক স্বাক্ষরতা কর্মসূচী অনুষ্ঠিত

মো. রিয়াজুল ইসলামঃ ‘অগ্রণী ব্যাংকে হিসাব খুলুন, বৈধ পথে রেমিট্যান্স আহরণ করুন’ এমন স্লোগানকে ধারণ করে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখায় স্থানীয় কৃষক ও দিনমজুরদের নিয়ে আর্থিক সাক্ষরতা কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার (২৩ জুন) বিকেল ৫টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখায় প্রধান অতিথির বক্তব্যে বরিশাল সার্কেলের মহাব্যবস্থাপক মো. নূরুল হুদা দেশের সার্বিক উন্নয়নে প্রান্তিক কৃষক ও দিনমজুরদের অবদান এবং প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার ব্যবস্থাপক মো. হুমায়ুন কবীরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান গনেশ চন্দ্র দেবনাথ। এ সময় তালিকাভুক্ত উদ্যোক্তাসহ প্রায় ৫০ জন প্রান্তিক কৃষক ও দিনমজুর এ কর্মসূচিতে অংশ নেন।

Tag:
জনপ্রিয়

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পটুয়াখালী জেলা বিএনপির আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

দুমকীতে কৃষক ও দিনমজুরদের নিয়ে অগ্রণী ব্যাংকের আর্থিক স্বাক্ষরতা কর্মসূচী অনুষ্ঠিত

আপডেট সময়: ০২:৪৪:২৩ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪