০৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুমকীতে সাবেক ইউপি সদস্যের বসত ঘর পুড়ে ছাই

মো. রিয়াজুল ইসলাম: পটুয়াখালীর দুমকীতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে সাবেক ইউপি সদস্যের বসত ঘর। আগুনের তীব্র দাবদাহের ফলে নিয়ন্ত্রণ করতে পারেনি স্থানীয়রা। পটুয়াখালী থেকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার আগেই অঙ্গার হয়ে গেছে বসত ঘরটি। সোমবার (১৭ জুন) দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের দক্ষিণ রাজাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী স্বজনরা জানান, সাবেক ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান (বাচ্চু মেম্বর) এর দুই ভাই ও তাদের স্ত্রী, সন্তানরা রাতে খাওয়া-দাওয়া শেষে সবাই ঘুমিয়ে পড়ে। হঠাৎ রাত ৩ টার দিকে রান্না ঘরে আগুন জ্বলতে দেখেন। ডাকচিৎকার করলে বাড়ির লোকজন আগুন নিভাতে চেষ্টা করেন। পরে তা বসত ঘরে ছড়িয়ে পড়ে। পটুয়াখালী থেকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার আগেই আগুনে বাচ্চু মেম্বরের বসতঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। এতে স্বর্ণালংকার, নগদ টাকা, জমির দলিলসহ ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেন ভুক্তভোগী বাচ্চু মেম্বার।

দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদ জানান, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং ক্ষতিগ্রস্থ পরিবারকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

Tag:

ঝালকাঠি সদর হাসপাতালে এনসিডি কর্ণার উদ্বোধন করলেন জিয়াউদ্দিন হায়দার; উন্নত স্বাস্থ্যসেবার প্রত্যাশা

দুমকীতে সাবেক ইউপি সদস্যের বসত ঘর পুড়ে ছাই

আপডেট সময়: ০৯:৫৩:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪