০৯:২৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে রিমালে ক্ষতিগ্রস্থদের সাহায্যে এগিয়ে এলেন ঢাকাস্থ পটুয়াখালী সমিতি

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ ভয়াবহ ঘূর্নিঝড় রিমালের তান্ডবে লন্ডভন্ড পটুয়াখালী জেলার ৮টি উপজেলায় লক্ষ লক্ষ মানুষসহ কোটি কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে।

এ ক্ষতির খবর শুনে ৩১ মে পটুয়াখালী জেলা সমিতি ঢাকায় ৫০ বছর পূর্তি অনুষ্ঠান স্থগিত রেখে সমিতির নেতৃবৃন্দ কালক্ষেপন না করে ভয়াবহ ঘূর্নিঝড় রিমালের তান্ডবে ক্ষতিগ্রস্থদের সাহায্যের জন্য এগিয়ে এসেছেন ঢাকাস্থ পটুয়াখালী জেলা সমিতির কার্যনির্বাহী কমিটির সভাপতি আলহাজ্ব আবি আবদুল্লাহ খান নান্নু ও সাধারণ সম্পাদক ড.এস.এম.এ জাফর বাদশা এর নেতৃত্বে সমিতির ১০ সদস্যের টিম।

এ ত্রান টিম আজ ১ জুন শনিবার দুপুর ২ টায় দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদের কাছে ত্রানের জন্য নগদ ১ লাখ টাকা হস্তান্তর করেন। সমিতির নেতৃবৃন্দ বিকাল ৪ টায় বাউফল উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজীর কাছে বাউফলে ক্ষতিগ্রস্থদের জন্য ত্রানের জন্য নগদ ১ লাখ টাকা হস্তান্তর করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ত্রান টিমের সদস্য সাবেক জজ মো. আব্দুর রব, শাহবাজ হোসেন মিল্টন, এসএম আঃ হান্নান, বীর মুক্তিযোদ্ধা এসএম ফরীদ উদ্দিন, মো. মানিক রহমান, মো. আবু বকর সিদ্দিক, ইঞ্জিঃ আঃ রব ও মো. জাকির হোসেন। বাউফলে ইউএনও এর কাছে টাকা হস্তান্তরের সময় ছিলেন বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন, সূর্যমনি ইউনিয়নের চেয়ারম্যান মো. আনিচুর রহমান বাচ্চু, মদনপুরা ইউপি চেয়াম্যান গোলাম মোস্তফা, বাউফল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তোফাজ্জেল হোসেন প্রমুখ।

এ ত্রান টিম রবিবার দশমিনা, গলাচিপা ও রাঙাবালী ইউএনও গনদের হাতে ক্ষতিগ্রস্থদের জন্য অনুরূপ ত্রানের জন্য ১ লাখ টাকা করে হস্তান্তর করে সোমবার কলাপাড়া ও মির্জাগঞ্জ উপজেলায়ও ক্ষতিগ্রস্থদের জন্য ১ লাখ করে নগদ টাকা হস্তান্তর করবেন বলে পটুয়াখালী জেলা সমিতির সাধারন সম্পাদক ড৷ এসএমএ জাফর বাদশা জানিয়েছেন।

Tag:
জনপ্রিয়

চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি পটুয়াখালী জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত; প্রধানমন্ত্রীকে অভিনন্দন জ্ঞাপন

পটুয়াখালীতে রিমালে ক্ষতিগ্রস্থদের সাহায্যে এগিয়ে এলেন ঢাকাস্থ পটুয়াখালী সমিতি

আপডেট সময়: ০১:২৮:১৭ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪