০৬:৩১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দুমকীতে বাথরুমে রাখা প্লাস্টিকের ড্রামের পানিতে পড়ে শিশুর মৃত্যু!

মো. রিয়াজুল ইসলাম, পটুয়াখালী: পটুয়াখালীর দুমকীতে বাথরুমে রাখা প্লাস্টিকের ড্রামে পড়ে মুনতাহা নামের দুই বছরের একটি মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে মুরাদিয়া ইউনিয়নের উত্তর মুরাদিয়া গ্রামের কালাম মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মুনতাহা ইউনুস মোল্লার ছোট ছেলে সুমন মোল্লার মেয়ে।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, ফজরের নামাজের পরে মুনতাহাকে ঘুমে রেখে বাবা-মা বাড়ির পাশেই নিজ জমিতে মুগডাল তুলতে যায়। এসময় বয়োবৃদ্ধ দাদা-দাদীর চোখের আড়ালে মুনতাহা ঘুম থেকে উঠে বসত ঘরের পেছনে পুকুর পাড়ে চলে যায়। বাড়ির লোকজন ডেকে এনে মুনতাহাকে বাসায় দিয়ে যায়। এঘটনার কিছুক্ষন পরেই মুনতাহাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুজি করতে থাকেন। এক পর্যায়ে রিফাত নামে মুনতাহা’র ফুফাতো ভাই ওই বাসার বাথরুমে রাখা প্লাস্টিকের ড্রাম থেকে পানি তুলতে গিয়ে দেখতে পায়। সাথে সাথে উদ্ধার করে দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুনতাহাকে মৃত ঘোষণা করেন।

সত্তার মোল্লার ছেলে হাসান মোল্লা জানান, এ ঘটনার আগে পুকুর পাড় থেকে আমার ছেলে শিশুটিকে এনে তার ছোট ফুফু স্বর্নার কাছে দিয়ে গেছে। আসলে ড্রামে যদি ঢাকনা দেয়া থাকতো হয়তো এমন ঘটনা ঘটতো না।

জানতে চাইলে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মো. আবদুল হান্নান বলেন, এ ধরনের ম্যসেজ আমরা পাইনি।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...

পবিপ্রবিতে ব্যবসায় প্রশাসন, সিএসই ও মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় অনুষ্ঠিত

দুমকীতে বাথরুমে রাখা প্লাস্টিকের ড্রামের পানিতে পড়ে শিশুর মৃত্যু!

আপডেট সময়: ১১:৪৮:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪