১২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুমকীতে ব্রীজ নয়, যেন মরণ ফাঁদ: বিপাকে এলাকাবাসী

মো. রিয়াজুল ইসলাম, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর দুমকী উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আদম আলী হাওলাদার বাড়ি সংলগ্ন আশুরিয়া হোতা খালের ওপর নির্মিত ব্রিজটি মরণ ফাঁদে পরিণত হয়েছে।

এতে বিপাকে পড়েছেন প্রতিনিয়ত চলাচলকারী গ্রামবাসীসহ উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয় এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। দ্রুত এই সেতুটি সংস্কার বা পূণঃনির্মাণ না করা হলে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা বলে জানিয়েছেন স্থানীয়রা।

জানা গেছে, প্রায় ২০ বছর আগে স্থানীয় সরকার অধিদফতর থেকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আশুরিয়া হোতার খলের ওপর এ ব্রিজটি নির্মাণ করা হয়। সংস্কারের অভাবে ব্রিজটি ধীরে ধীরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তাই স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীসহ পথচারীরা চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন।

নজরুল তালুকদার নামের একজন অভিভাবক বলেন, ব্রিজ ভেঙে যাওয়ার কারণে এ সড়কের মোটরসাইকেলসহ সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ব্রিজটির এখন এমন অবস্থা হেঁটে পার হওয়াটাও খুবই কষ্টকর। তিনি আরো বলেন, আমার মেয়ে মাদ্রাসায় যাওয়ার সময় একদিন পা ফসকে এই ভাঙা ব্রীজের ভেতর আটকে পরেছিল।

স্থানীয় বাসিন্দা শহিদ ও ইমরান তালুকদার বলেন, যেকোনো মুহূর্তে ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা। গ্রামের মানুষের যাতায়াতের সুবিধার্থে অতিদ্রুত ব্রিজটি সংস্কার বা নূতন করে নির্মাণ করা একান্ত প্রয়োজন।

এ বিষয়ে উপজেলার শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আজহার আলী মৃধা বলেন, ওই স্থানে একটি কালভার্ট নির্মানের জন্য টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

এ বিষয়ে উপজেলা প্রকৌশল অধিদফতরের উপ-প্রকৌশলী মো. সরাফ উদ্দিন সাউথ বিডি নিউজকে বলেন, উল্লেখিত স্থানে একটি কালভার্ট নির্মানের টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। খুব দ্রুতই নতুন একটি কালভার্টের নির্মাণ কাজ শুরু হবে।

Tag:
জনপ্রিয়

দুর্গোৎসবের প্রস্তুতি, মির্জাগঞ্জের সুবিদখালী বাজার পূজা উদযাপন কমিটির সভাপতি নিখিল চন্দ্র, সম্পাদক সুব্রত সাহা

দুমকীতে ব্রীজ নয়, যেন মরণ ফাঁদ: বিপাকে এলাকাবাসী

আপডেট সময়: ০৮:১৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪