০৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে এসআরবি-৮ এর বিশেষ চেকপোস্ট অভিযান: ৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেপ্তার

বরিশালের উজিরপুরে বিশেষ চেকপোস্ট অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮, বরিশাল। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত যাত্রীবাহী বাস থেকে বিপুল পরিমাণ গাঁজা, চারটি মোবাইল ফোন এবং নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন—মোঃ বেল্লাল হোসেন ওরফে বিল্লা (৪২), আরিফ হোসেন (৩৬) এবং মোঃ ওমর সানি ওরফে মুন্না (১৯)।

এসআরবি-৮ সূত্রে জানা গেছে, সোমবার (২৩ নভেম্বর ২০২৬) বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর থানাধীন ইছলাদী টোল প্লাজার সামনে বিশেষ চেকপোস্ট অভিযান পরিচালনা করা হয়। ওই সময় এসআরবি-৮, বরিশাল সদর কোম্পানির একটি টহল দল দায়িত্ব পালন করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, যাত্রীবাহী বাসে সাধারণ যাত্রীর ছদ্মবেশে কয়েকজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় এসআরবি-৮-এর একটি আভিযানিক দল উজিরপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে ইছলাদী টোল প্লাজার পূর্ব পাশে বিশেষ চেকপোস্ট স্থাপন করে। পরে ঢাকা-মেট্রো-ব-১২-১৩৬২ নম্বরের ‘AHNAF LABIBA’ নামের চন্দ্রা-বরিশাল-স্বরূপকাঠিগামী যাত্রীবাহী বাসটি থামিয়ে যাত্রীদের নামিয়ে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে বাসের যাত্রী মোঃ বেল্লাল হোসেন ওরফে বিল্লার কাছ থেকে ৫ কেজি এবং আরিফ হোসেনের কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মোট ৯ কেজি গাঁজা, তিনটি স্মার্টফোন, একটি বাটন ফোন এবং নগদ ১ হাজার ৯৮৫ টাকা জব্দ করা হয়। অভিযানে মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃতদের জব্দ করা আলামতসহ উজিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এসআরবি-৮, বরিশাল জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি, হত্যা, ধর্ষণসহ বিভিন্ন অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে বাহিনীটি। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-৮, বরিশাল।

Tag:
জনপ্রিয়

কালিগঞ্জে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে প্রাণ গেল রাজমিস্ত্রি ও স্কুলছাত্রের, উদ্ধারে নেমে অসুস্থ আরও দুজন

বরিশালে এসআরবি-৮ এর বিশেষ চেকপোস্ট অভিযান: ৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেপ্তার

আপডেট সময়: ০৬:৩৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬