০৮:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে বিএনপির কার্যালয় ও নেতা-কর্মীদের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ

গোপালগঞ্জের মুকসুদপুরে বিএনপির দলীয় কার্যালয়, নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে অবস্থান কর্মসূচি, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় মুকসুদপুর পৌরসভার সোনালী ব্যাংক মোড়ে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে মুকসুদপুর উপজেলা বিএনপির কার্যালয়সহ পৌরসভা ও উপজেলার ১৬টি ইউনিয়নের বিভিন্ন দলীয় কার্যালয় এবং ওয়ার্ড পর্যায়ের অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সঙ্গে বিএনপির নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে বলে দাবি করেন তারা।

এ ছাড়া গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট এবং মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনারও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা।

মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আঃ ছালাম খান বলেন, মুকসুদপুর পৌরসভা ও উপজেলার ১৬টি ইউনিয়নের বিভিন্ন স্থানে বিএনপির শতাধিক দলীয় ও ওয়ার্ড কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। পাশাপাশি দলের নেতাকর্মীদের বাড়িঘরেও হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম যে কর্মসূচি ঘোষণা করবেন, দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তা বাস্তবায়নে রাজপথে আন্দোলন চালিয়ে যাবেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু বলেন, ফ্যাসিবাদের দোসররা তাদের নেতা গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়েছে। এ ছাড়া মুকসুদপুর বাজারে লুটপাটের পাশাপাশি উপজেলা বিএনপির কার্যালয়েও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, “ইনশাআল্লাহ, আমরা রাজপথে থেকে গণতান্ত্রিক পথে আগুন সন্ত্রাস ও ফ্যাসিবাদের মোকাবিলা করব। ফ্যাসিবাদের দোসরদের আর ছাড় দেওয়া হবে না।”

সমাবেশে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের সঙ্গে জড়িত ব্যক্তিদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।

অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি মুকসুদপুরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

Tag:
জনপ্রিয়

আপডেট সময়: ০৭:৪৩:০২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬