০১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

পটুয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতার বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে পটুয়াখালী পৌর শহর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের দাবি, অন্তত আট থেকে নয়জন নেতার বাসভবন হামলার শিকার হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত সব বাসভবনের সুনির্দিষ্ট সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, হামলা ও ভাঙচুরের শিকার বাসভবনগুলোর মধ্যে রয়েছে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরের পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সবুজবাগ এলাকার বাসভবন। সেখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নানের পুরান বাজার এলাকার বাসভবনেও ভাঙচুর চালানো হয়েছে বলে জানা গেছে।

এ ছাড়া সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শাজাহান মিয়ার বাসভবন, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান মোহন মিয়ার সদর উপজেলার বদরপুর ইউনিয়নের শিয়ালী এলাকার বাসভবন এবং সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. গোলাম সরোয়ার এর বাসভবনেও হামলা ও ভাঙচুরের খবর পাওয়া গেছে।

অন্যদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সোহেলের সদর উপজেলার জৈনকাঠী ইউনিয়নের বাসভবনেও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, হামলার শিকার ব্যক্তিদের অনেকেই বর্তমানে এলাকায় অবস্থান করছেন না। তবে এসব ঘটনার সঙ্গে কারা জড়িত, কী কারণে হামলা চালানো হয়েছে কিংবা এর পেছনে কোনো সংঘবদ্ধ গোষ্ঠী রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, অগ্নিসংযোগের খবর পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের কর্মীরা পৌর শহরের দক্ষিণ সবুজবাগ এলাকার কাজী আলমগীরের বাসভবন এবং সদর উপজেলার বদরপুর ইউনিয়নের শিয়ালী এলাকায় মোহন মিয়ার বাসভবনে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।

ঘটনার বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান (মনির) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এসব ঘটনার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

তিনি আরও জানান, ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। এ কারণে এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। অভিযোগ পেলে এবং তদন্তে ঘটনার সঙ্গে কারও সম্পৃক্ততা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রাতে শহর ও উপজেলার বিভিন্ন এলাকায় একাধিক বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। এসব ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন, জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের কার্যকর পদক্ষেপের প্রত্যাশা জানিয়েছেন স্থানীয়রা।

Tag:
জনপ্রিয়

যশোরে পুলিশের পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ৯ নেতাকর্মী আটক, আদালতের নির্দেশে কারাগারে

পটুয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

আপডেট সময়: ০৬:৩৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬