০১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ -এর প্রভাবে থেমে থেমে বৃষ্টি, সাগর উত্তাল, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে পটুয়াখালীতে গতকাল রাত থেকে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সেই সঙ্গে বেড়েছে শীতের অনুভূতি। উপকূলীয় এলাকার আকাশ ঘন মেঘে ঢাকা রয়েছে। বৃষ্টি ও শীতের কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় কিছুটা বিঘ্ন ঘটছে। এদিকে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হয়ে উঠেছে।

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত মধ্যরাতে ঘূর্ণিঝড়টি পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৬০ কিলোমিটার, চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৮০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১২৫ কিলোমিটার এবং মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ২০ নভেম্বর দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওডিশা উপকূল অতিক্রম করতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রবল ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার। যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকাগুলোতে যেকোনো সময় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি মাছ ধরার ট্রলার ও নৌযানগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

অন্যদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের পটুয়াখালী, নোয়াখালী, খুলনা, চট্টগ্রাম ও কক্সবাজারসহ সংশ্লিষ্ট এলাকার মোট ৯টি নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এদিকে পটুয়াখালীর উপকূলীয় জনপদে ঘন মেঘ, বৃষ্টিপাত ও সাগরের উত্তাল পরিস্থিতি ঘিরে সাধারণ মানুষের মধ্যে সতর্কতা ও উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে কুয়াকাটা ও সংলগ্ন উপকূলীয় এলাকার জেলে, মৎস্যজীবী এবং সমুদ্রে চলাচলকারী নৌযানগুলোকে আবহাওয়া পরিস্থিতির ওপর নজর রেখে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Tag:
জনপ্রিয়

যশোরে পুলিশের পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ৯ নেতাকর্মী আটক, আদালতের নির্দেশে কারাগারে

পটুয়াখালীতে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ -এর প্রভাবে থেমে থেমে বৃষ্টি, সাগর উত্তাল, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আপডেট সময়: ০২:১০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬