০৪:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনার ডুমুরিয়ায় ৯টি জলাশয়ে ৪৬৮ কেজি পোনামাছ অবমুক্ত, বাড়বে মাছের উৎপাদন, গতিশীল হবে অর্থনীতি

খুলনার ডুমুরিয়ায় মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের অর্থায়নে ২০২৬-২৭ অর্থবছরের দ্বিতীয় ধাপে উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ পুকুরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবিতা সরকার। কর্মসূচি বাস্তবায়ন করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান।

এ কর্মসূচির আওতায় উপজেলার ছয়টি প্রাতিষ্ঠানিক পুকুর ও তিনটি উন্মুক্ত জলাশয়ে রুই, কাতলা ও মৃগেল প্রজাতির মোট ৪৬৮ দশমিক ৭৫ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান বলেন, “জলাশয়ে পোনামাছ অবমুক্ত করার মাধ্যমে প্রাকৃতিক পরিবেশে মাছের উৎপাদন বাড়বে। পাশাপাশি স্থানীয় মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ ও মৎস্য চাষিদের অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার সুযোগ তৈরি হবে।”

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সবিতা সরকার বলেন, “এ ধরনের কর্মসূচির মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি, সাধারণ মানুষের জন্য মাছের সহজলভ্যতা নিশ্চিত করা এবং স্থানীয় অর্থনীতিকে গতিশীল করা সম্ভব।”

এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ কুমার বিশ্বাস, উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাস, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোঃ রাজিবুল হাসান, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব সরদার আব্দুল মালেক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ ফরহাদ হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

Tag:
জনপ্রিয়

নিষিদ্ধ সংগঠন, আইন-শৃঙ্খলা ও অর্থনৈতিক নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে সরকার: বাউফলে সেলিমা রহমান

খুলনার ডুমুরিয়ায় ৯টি জলাশয়ে ৪৬৮ কেজি পোনামাছ অবমুক্ত, বাড়বে মাছের উৎপাদন, গতিশীল হবে অর্থনীতি

আপডেট সময়: ০৭:০৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬