০৪:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কলাপাড়ায় অন্তঃসত্ত্বা নারীকে মা/রধ/র, গর্ভের সন্তানের মৃত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত এসআরবি-৮ কর্তৃক গ্রেপ্তার

পটুয়াখালীর কলাপাড়ায় অন্তঃসত্ত্বা নারীকে মারধরের ঘটনায় তাঁর গর্ভের সন্তানের মৃত্যুর অভিযোগে দায়ের করা মামলার পলাতক প্রধান অভিযুক্ত মো. সোহাগ সিকদারকে (২৮) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে বরিশাল জেলার বাকেরগঞ্জ থানাধীন রঙ্গশ্রী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-৮-এর সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প ও সদর কোম্পানি, বরিশালের যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার সোহাগ সিকদার পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামইয়া গ্রামের মো. ফোরকান সিকদারের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর অভিযুক্তরা লোহার রড, কাঠের চেরা ও ইট দিয়ে মোছা. তানিয়া বেগম ও তাঁর স্বামীকে মারধর করে গুরুতর আহত করেন। এ সময় তাঁদের কাছ থেকে নগদ ১ লাখ ৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া এবং তানিয়া বেগমকে প্রায় দুই ঘণ্টা আটকে রাখার অভিযোগও রয়েছে।

এজাহারের বিবরণ অনুযায়ী, মারধরের একপর্যায়ে আহত অন্তঃসত্ত্বা তানিয়া বেগম কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাত মাসের গর্ভের সন্তান হারান। পরে নবজাতককে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।

এ ঘটনায় দায়ের করা মামলার পর থেকে প্রধান অভিযুক্ত সোহাগ সিকদার পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর তাঁকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল জেলার বাকেরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ।

Tag:
জনপ্রিয়

নিষিদ্ধ সংগঠন, আইন-শৃঙ্খলা ও অর্থনৈতিক নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে সরকার: বাউফলে সেলিমা রহমান

কলাপাড়ায় অন্তঃসত্ত্বা নারীকে মা/রধ/র, গর্ভের সন্তানের মৃত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত এসআরবি-৮ কর্তৃক গ্রেপ্তার

আপডেট সময়: ০২:২০:৩২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬