০৪:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মা ইলিশ রক্ষায় কলাপাড়ায় মৎস্য বিভাগের অভিযান, এক হাজার মিটার জাল ও ট্রলারসহ আটক দুই জেলে

মা ইলিশ রক্ষায় পটুয়াখালীর কলাপাড়ায় মৎস্য বিভাগের এক অভিযান পরিচালনা করা হয়। এ সময় এক হাজার মিটার জাল ও একটি ট্রলারসহ দুই জেলেকে আটক করা হয়েছে।

গতকাল গভীর রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত পায়রা বন্দর নৌ-পুলিশের সহযোগিতায় রাবনাবাদ নদীতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মো. রিফাত নামে ১৯ বছর বয়সী এক জেলেকে এক হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অপর অপ্রাপ্তবয়স্ক জেলে নিষেধাজ্ঞার সময়ে আর মাছ শিকার করবেন না—এমন মুচলেকা দেওয়ায় তাঁকে ও ট্রলারটি ছেড়ে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক জানিয়েছেন, মা ইলিশ রক্ষায় সরকারের নিষেধাজ্ঞা বাস্তবায়নে অসাধু জেলেদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে গত ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সাগর ও নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

Tag:
জনপ্রিয়

সেনসোডাইন টুথপেষ্ট এর জনপ্রিয়তা ও সাফল্য নিয়ে পটুয়াখালীতে হেলিয়ন বাংলাদেশ লিঃ এর সভা অনুষ্ঠিত

মা ইলিশ রক্ষায় কলাপাড়ায় মৎস্য বিভাগের অভিযান, এক হাজার মিটার জাল ও ট্রলারসহ আটক দুই জেলে

আপডেট সময়: ০৫:৪৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬