০৪:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পটুয়াখালীর গলাচিপায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত

পটুয়াখালীর গলাচিপায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি এবং সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়।

‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল সমাজ গড়ি’ প্রতিপাদ্যে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে ফিরে আসে। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. গোলাম মোস্তফা, সদস্যসচিব আলতাফ হোসেন, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইখতিয়ার কবির, গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক মো. হাফিজুর রহমান ও সাবেক সদস্যসচিব মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন। এ ছাড়া শিক্ষা বিভাগের কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) স্বেচ্ছাসেবক, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক এবং নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, উপকূলীয় উপজেলা গলাচিপা ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও অতিবৃষ্টিসহ নানা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। এসব দুর্যোগে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি কমাতে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণের সচেতনতা, আগাম প্রস্তুতি এবং স্বেচ্ছাসেবীদের সক্রিয় ভূমিকা অত্যন্ত জরুরি।

তাঁরা আরও বলেন, দুর্যোগের আগাম সতর্কবার্তা দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়া, ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া এবং আশ্রয়কেন্দ্র ব্যবহারে সচেতনতা বাড়াতে হবে। পাশাপাশি শিশু, নারী, প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ গুরুত্ব দিতে হবে।

বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি শুরু করতে হবে পরিবার থেকেই। গলাচিপার মতো উপকূলীয় ও দুর্যোগপ্রবণ এলাকায় জানমালের ক্ষয়ক্ষতি কমাতে প্রশাসন, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক, গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সম্মিলিত সচেতনতা ও কার্যকর প্রস্তুতিই পারে দুর্যোগের ঝুঁকি কমিয়ে একটি নিরাপদ ও দুর্যোগসহনশীল সমাজ গড়ে তুলতে।

Tag:
জনপ্রিয়

সেনসোডাইন টুথপেষ্ট এর জনপ্রিয়তা ও সাফল্য নিয়ে পটুয়াখালীতে হেলিয়ন বাংলাদেশ লিঃ এর সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পটুয়াখালীর গলাচিপায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত

আপডেট সময়: ০৩:০৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬