০৫:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত: অধিকার সুরক্ষা, নিরাপত্তা নিশ্চিতকরণ ও সুন্দর ভবিষ্যৎ গড়ার আহ্বান

কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং তাদের সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার প্রত্যয় নিয়ে পটুয়াখালীতে নানা আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় দিবসটি উপলক্ষে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন উদ্দীন। সভাটি সঞ্চালনা করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শিরিন সুলতানা।

আলোচনা সভায় বক্তব্য দেন পটুয়াখালী জেলা জামায়াতের আমির নাজমুল আহসান, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, কন্যাশিশুরা সমাজ ও দেশের ভবিষ্যৎ। তাদের অধিকার রক্ষা, নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষা ও সুস্থ বিকাশের সুযোগ সৃষ্টি করা সবার দায়িত্ব। কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করে তাদের আত্মবিশ্বাসী, দক্ষ ও স্বাবলম্বী নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

Tag:
জনপ্রিয়

দশমিনায় দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত, অংশ নিল দুই শতাধিক শিক্ষার্থী

পটুয়াখালীতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত: অধিকার সুরক্ষা, নিরাপত্তা নিশ্চিতকরণ ও সুন্দর ভবিষ্যৎ গড়ার আহ্বান

আপডেট সময়: ০২:৫৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬