০৫:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডুমুরিয়ায় যুব নারীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ২১ দিনব্যাপী পোশাক তৈরি প্রশিক্ষণের শুভ উদ্বোধন

খুলনার ডুমুরিয়ায় যুব নারীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে উপজেলা পর্যায়ে রাজস্ব খাতের আওতায় ২১ দিনব্যাপী পোশাক তৈরি প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) সকাল ১১টায় ডুমুরিয়া কলেজ অডিটোরিয়ামে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এস কামরুজ্জামান।

উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জি এম বাবলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডুমুরিয়া কলেজের অধ্যক্ষ ড. মো. ফেরদৌস খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদুর রহমান, ডুমুরিয়া কলেজের সহকারী অধ্যাপক সত্যরঞ্জন বারুরী, সাংবাদিক খান আরিফুজ্জামান নয়ন এবং প্রশিক্ষণের প্রশিক্ষক সালমা খান। এ সময় প্রশিক্ষণার্থীরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন জেসমিন নাহার এবং গীতা পাঠ করেন রিয়া মণ্ডল।

প্রধান অতিথি ড. মো. ফেরদৌস খান আনুষ্ঠানিকভাবে ২১ দিনব্যাপী পোশাক তৈরি প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করেন। এ প্রশিক্ষণে মোট ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন।

আয়োজকদের প্রত্যাশা, এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা পোশাক তৈরির ব্যবহারিক দক্ষতা অর্জনের পাশাপাশি আত্মকর্মসংস্থান ও আয়ের নতুন সুযোগ সৃষ্টিতে সক্ষম হবেন।

Tag:
জনপ্রিয়

সাংবাদিকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি ও বিনোদনের জন্য ৬৪ জেলায় নির্মাণ করা হবে তথ্য কমপ্লেক্স: তথ্য প্রতিমন্ত্রী

ডুমুরিয়ায় যুব নারীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ২১ দিনব্যাপী পোশাক তৈরি প্রশিক্ষণের শুভ উদ্বোধন

আপডেট সময়: ০৮:৪৭:০৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬