০৫:২০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুমকিতে উপজেলা ফিজিক্যাল টিচার্স অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্ব: সভাপতি বশিরুল, সম্পাদক মনিরুল

পটুয়াখালীর দুমকি উপজেলা ফিজিক্যাল টিচার্স অ্যাসোসিয়েশনের আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে দুমকি এ কে মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মো. বশিরুল আলম সভাপতি এবং চরবয়ড়া মাধ্যমিক বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মো. মনিরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা বেসরকারি স্কুল ও কলেজ শিক্ষক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও শরীরচর্চা শিক্ষক মোসাম্মৎ খাদিজা বেগম।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ কৃষি ও কারিগরি ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা বেসরকারি কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মো. জামাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কাজী মাকসুদুর রহমান, সাধারণ সম্পাদক মো. আব্দুল জব্বার হাওলাদার, সরকারি হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান, সরকারি জনতা কলেজের অধ্যাপক আসাদুজ্জামান ও অধ্যাপক শহিদুল ইসলাম, চরবয়ড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন এবং উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম খান।

এ ছাড়া উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক এবং শরীরচর্চা শিক্ষকরা সভায় উপস্থিত ছিলেন।

আলোচনা সভার দ্বিতীয় পর্বে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে প্রকাশ্যে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়।

কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সহসভাপতি মো. আলীনূর খন্দকার (শরীরচর্চা শিক্ষক, চরগরব্দী ইসলামিয়া দাখিল মাদ্রাসা), সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম (শরীরচর্চা শিক্ষক, দুমকি ইসলামিয়া ফাজিল মাদ্রাসা), অর্থ সম্পাদক বিথী বেগম (শরীরচর্চা শিক্ষক, দুমকি নাসিমা কেরামত আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়), দপ্তর সম্পাদক মো. সোহরাফ হোসেন (শরীরচর্চা শিক্ষক, দুমকি ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসা), প্রচার ও প্রকাশনা সম্পাদক শারমিন নাহার (শরীরচর্চা শিক্ষক, সাতানী আমির উদ্দিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়) এবং ক্রীড়া সম্পাদক মো. হানিফ সিকদার (শরীরচর্চা শিক্ষক, পাঙ্গাশিয়া মমতাজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়)।

সভায় আগামী সাত দিনের মধ্যে কমিটির বাকি পদগুলো পূরণের সিদ্ধান্ত নেওয়া হয়। নবগঠিত এ কমিটি উপজেলার শরীরচর্চা শিক্ষকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ক্রীড়া ও শারীরিক শিক্ষার উন্নয়নে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Tag:
জনপ্রিয়

বাউফলে ৬৫ পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব, নিরাপত্তায় সিসি ক্যামেরা ও আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ প্রস্তুতি

দুমকিতে উপজেলা ফিজিক্যাল টিচার্স অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্ব: সভাপতি বশিরুল, সম্পাদক মনিরুল

আপডেট সময়: ০৯:২২:৩৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬