০৪:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে নবাগত জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিমের মতবিনিময় অনুষ্ঠিত

পটুয়াখালীর মির্জাগঞ্জে নবযোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী আশরাফুল করিমের সঙ্গে স্থানীয় প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, স্থানীয় সমস্যা সমাধান, সরকারি সেবার মানোন্নয়ন এবং জনসাধারণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা হয়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় মির্জাগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. রাসেল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইলিয়াস মিয়া।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম উপজেলার চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড, স্থানীয় সমস্যা নিরসন, সরকারি সেবার মান বৃদ্ধি এবং সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি স্থানীয় পর্যায়ে জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা এবং উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

সভায় উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা মির্জাগঞ্জ উপজেলার বিদ্যমান সমস্যা, উন্নয়নের সম্ভাবনা এবং জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় জেলা প্রশাসকের সামনে তুলে ধরেন। এ সময় স্থানীয় পর্যায়ে সরকারি সেবা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের জন্য সেবা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ ও জনবান্ধব করার বিষয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মো. আশ্রাফ আলী হাওলাদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি, সহসভাপতি গোলাম ফারুক মুন্সি ও আমিনুল ইসলাম খোকন।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন ফরাজী, সদস্য অধ্যাপক মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মনির, রুবেল মৃধাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় বক্তারা স্থানীয় পর্যায়ে সরকারি সেবা নিশ্চিত করা এবং তা সাধারণ মানুষের কাছে আরও সহজলভ্য করার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে উপজেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দল, সুশীল সমাজ, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের মধ্যে সমন্বয় এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।

মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ছাত্র প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag:
জনপ্রিয়

“ডাকঘর ও ডাকবাক্স: অতীতের ঐতিহ্য, বর্তমানের অবহেলা” -সহকারী অধ্যাপক মীর ফরিদ এর সম্পাদকীয়

মির্জাগঞ্জে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে নবাগত জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিমের মতবিনিময় অনুষ্ঠিত

আপডেট সময়: ০৮:৩৪:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬