০৫:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গোৎসবের প্রাক্কালে সম্প্রীতির বন্ধন দৃঢ় করার আহ্বানে পটুয়াখালীতে মহিলা পরিষদের মানববন্ধন ও র‍্যালি

  • জালাল আহমেদ:
  • আপডেট সময়: ০৫:৪৪:২৫ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

শারদীয় দুর্গোৎসবের প্রাক্কালে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার আহ্বানে পটুয়াখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

“শারদীয় দুর্গোৎসবের প্রাক্কালে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন দৃঢ় করি”—এ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ, পটুয়াখালী জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।

বুধবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় শহরের বনানী মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলা মহিলা পরিষদের নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা মহিলা পরিষদের সভাপতি শিরিন নাহার, সহ-সভাপতি রাশিদা বেগম, সাধারণ সম্পাদক মোর্শেদা ইয়াসমিন, আন্দোলন সম্পাদক মাহফুজা ইসলাম, প্রচার সম্পাদক তাপসী কর্মকার ও সাংগঠনিক সম্পাদক সাবরিনা শাহনাজ প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক খাদিজা সুলতানা, সদস্য শোভা রানীসহ মহিলা পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।

বক্তারা বলেন, হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব যেন আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়, সে লক্ষ্যেই সারাদেশে একই সময়ে মহিলা পরিষদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে। সেই কর্মসূচির আলোকে পটুয়াখালীতেও মহিলা পরিষদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বক্তারা আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে দুর্গোৎসব উদযাপনের পরিবেশ নিশ্চিত করা জরুরি। এ সময় তারা সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার আহ্বান জানান।

Tag:
জনপ্রিয়

পটুয়াখালীতে ভ/য়াব/হ অ/গ্নিকা/ণ্ডে সর্বস্ব হারিয়ে নিঃস্ব ৪ পরিবার, পরনের এক কাপড়ে প্রাণে বাঁচলেন বাসিন্দারা

দুর্গোৎসবের প্রাক্কালে সম্প্রীতির বন্ধন দৃঢ় করার আহ্বানে পটুয়াখালীতে মহিলা পরিষদের মানববন্ধন ও র‍্যালি

আপডেট সময়: ০৫:৪৪:২৫ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬