০৫:১০ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযান: ৩৫৫ পিস ইয়াবাসহ মো. নাইম ইসলাম ওরফে নিঝুম হাওলাদার গ্রেপ্তার

পটুয়াখালীতে অভিযান চালিয়ে ৩৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নাইম ইসলাম ওরফে নিঝুম হাওলাদার (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) বিকেল ৪টা ২০ মিনিটে পটুয়াখালী সদর থানাধীন পটুয়াখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের জলের কল সড়কে ডাঃ মো. সোহরাব হোসেনের বাড়ির নিচে মাতৃ ড্রাগ হাউসের সামনের পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. নাইম ইসলাম ওরফে নিঝুম হাওলাদার পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার পিতার নাম আঃ খালেক হাওলাদার এবং মাতার নাম মোছা. রানী বেগম। বর্তমানে তিনি পটুয়াখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের জলের কল সড়কের মৃধা ম্যানশন-এর ৪র্থ তলার ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

ডিবি পুলিশ জানায়, অভিযানে তার কাছ থেকে ৩৫৫ (তিনশত পঞ্চান্ন) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

Tag:
জনপ্রিয়

শিক্ষার আলো ছড়ানোর বিশেষ স্বীকৃতি—পটুয়াখালীতে বিশ্ব শিক্ষক দিবসে সাতজন গুণী শিক্ষক পেলেন সম্মাননা

পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযান: ৩৫৫ পিস ইয়াবাসহ মো. নাইম ইসলাম ওরফে নিঝুম হাওলাদার গ্রেপ্তার

আপডেট সময়: ১০:২৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬