০৪:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে গুনী শিক্ষকদের সম্মাননা ক্রেস্ট প্রদান ও বর্ণাঢ্য র‍্যালিসহ নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

  • জালাল আহমেদ:
  • আপডেট সময়: ০২:০৬:০৬ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও গুনী শিক্ষকদের সম্মাননা ক্রেস্ট প্রদানের মধ্য দিয়ে পটুয়াখালীতে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকালে জেলা শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে জেলা শিক্ষা অফিসার মুহা. মুজিবুর রহমান এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক আনিসুর রহমান এবং প্রধান শিক্ষক সুমন চন্দ্র দাসের পরিচালনায় দিবসের প্রতিপাদ্য “শিক্ষকদের পাশে দাড়ানো; পেশা সুরক্ষায় ৬০ বছর, মর্যাদা সমুন্নত রাখা আমাদের ভবিষ্যৎ রূপদান” বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মো. রাশেদুল হাসান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাসুদ করিম, একেএম কলেজের অধ্যক্ষ সাইফুল মজিদ মো. বাহাউদ্দিন বাহার, পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউ এর চীফ ইন্সট্রাক্টর মো. ইয়ারুল হক, একেএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান লায়লা ইয়াসমিন, সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. শওকত হোসেন, জেলা শিক্ষক সমিতির সভাপতি শবনম মুস্তারী, হাজিখালী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. ফারুকুজ্জামান ও গুনী শিক্ষক পশুরিবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক বিকাশ চন্দ্র দাস।

সভায় সাত জন গুনী শিক্ষককে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদার।

সম্মাননা ক্রেস্ট প্রাপ্ত সাতজন গুনী শিক্ষক হলেন পশুরবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক বিকাশ চন্দ্র দাস, পটুয়াখালী ওয়ায়েজিয়া কামিল মাদ্রাসার ইবতেদায়ী প্রধান মো. নূরে আলম, বাউফলের রহমত নগর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক মো. ফজলুর রহমান, কলাপাড়ার পাঁচজুনিয়া ধানখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহম্মদ কুতিব উদ্দিন তালুকদার, পটুয়াখালী সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ রাশিদুল হাসান, পটুয়াখালী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের চীফ ইন্সট্রাক্টর (ওয়েল্ডিং) আবু বকর সিদ্দিক ও সদর উপজেলার মোহাম্মাদিয়া ফাজিল মাূ্রাসার উপাধ্যক্ষ মোঃ ইদ্রিস।

আলোচনা সভার আগে সকাল ৯ টায় স্থানীয় সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমীতে এসে র‍্যালি শেষ করা হয়।

Tag:
জনপ্রিয়

গলাচিপায় মাটিভাংগা-বদনাতলী সড়কের বেহাল দশা; দ্রুত সংস্কারের দাবিতে অসংখ্য স্থানীয়দের মানববন্ধন

পটুয়াখালীতে গুনী শিক্ষকদের সম্মাননা ক্রেস্ট প্রদান ও বর্ণাঢ্য র‍্যালিসহ নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

আপডেট সময়: ০২:০৬:০৬ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬