বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, রেজি নং- এস -১৫৩৬(৯৬)/৯৩ পটুয়াখালী জেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩ অক্টোবর শনিবার সকাল ১০ টায় পটুয়াখালী সদর উপজেলার ডিবুয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কাউন্সিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মঞ্জু লাল দে।
এসময় বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, পটুয়াখালী জেলার আহবায়ক মোহাম্মদ নূরুল হকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি মোঃ কামরুল হাছান, মহাসম্পাদক এ.টি.এম মুনীরুজ্জামান, সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিন ও সদস্য কে.এম মজিবুর রহমান খান এবং বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোঃ আলী আকবর।
উক্ত কাউন্সিল অনুষ্ঠানে এসময় শিক্ষক সুমন চন্দ্র দাস, পূজা প্রিয়া হরি ও মঈদুল হকের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি পটুয়াখালী জেলা শাখার সভাপতি সৈয়দ মোঃ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাসানসহ পটুয়াখালী জেলার ৮টি উপজেলার সভাপতিগণ।
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, রেজি নং- এস -১৫৩৬(৯৬)/৯৩ পটুয়াখালী জেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল শেষে আগামী ৩ বছরের জন্য বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি পটুয়াখালী জেলা শাখার সভাপতি সৈয়দ মোঃ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাসান এর নাম ঘোষনা করে পূনাঙ্গ কমিটি করার আহবান জানান।
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি পটুয়াখালী জেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠানে পটুয়াখালী জেলার ৮টি উপজেলা থেকে আগত প্রায় ৪ শতাধিক বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান এবং সহকারি শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।
সাউথ বিডি নিউজ ২৪ ডেস্ক: 










