বর্ণাঢ্য র্যালি ও এক আলোচনা সভার মধ্য দিয়ে পটুয়াখালীতে ৩৪ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরবর্তীতে সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক এসএম ফজলুল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি সৈয়দ আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, জেলা জামায়াতে ইসলামীর আমীর নাজমুল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মহসিন উদ্দীন ও সহকারী কমিশনার অনিক সাহা।
সুনিল সরকার, পটুয়াখালী: 





