০৪:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মানবিক সহযোগিতায় আব্দুল ওহাব আকন ফাউন্ডেশন; আমতলীর অসুস্থ রিপনকে আর্থিক সহায়তা প্রদান

বরগুনা জেলার আমতলী উপজেলার সেকান্দারখালী গ্রামের অসুস্থ রিপনের চিকিৎসায় মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ফরিদপুর জেলার আব্দুল ওহাব আকন ফাউন্ডেশন। সবুজ ছায়া যুব সংগঠনের মাধ্যমে রিপনের অসুস্থতার বিষয়টি ছবি ও ভিডিওসহ প্রকাশের পর বিষয়টি সংশ্লিষ্টদের নজরে আসে। পরবর্তীতে তাঁর চিকিৎসার জন্য প্রাথমিকভাবে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

রিপনের চিকিৎসায় এই সহায়তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মোঃ আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, সবুজ ছায়া যুব সংগঠন। অসুস্থ রিপনের বিষয়টি তুলে ধরা, সহযোগিতার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা, সহায়তা সংগ্রহ ও তা পৌঁছে দেওয়ার পুরো প্রক্রিয়ায় তিনি সক্রিয়ভাবে সমন্বয় করেন।

মোঃ আমিরুল ইসলামের উদ্যোগ ও সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশ-কাজাখস্তান কমিউনিটির সভাপতি জনাব ফরহাদ আকন-এর সহযোগিতায় আব্দুল ওহাব আকন ফাউন্ডেশন থেকে এই আর্থিক সহায়তা নিশ্চিত করা হয়।

এ বিষয়ে মোঃ আমিরুল ইসলাম বলেন, “অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। রিপন কাকার চিকিৎসার বিষয়টি জানার পর তাঁর জন্য সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হয়। প্রাথমিকভাবে ১০ হাজার টাকা সহায়তা পাওয়া গেছে।”

তিনি আরও জানান, “সবুজ ছায়া যুব সংগঠনের পক্ষ থেকে রিপন কাকার চিকিৎসায় মানবিক সহায়তার জন্য ফরিদপুরের আব্দুল ওহাব আকন ফাউন্ডেশন ও জনাব ফরহাদ আকন-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়েছে। মানুষের বিপদের সময়ে পাশে দাঁড়ানো এবং প্রয়োজনীয় সহযোগিতা পৌঁছে দেওয়ার এই উদ্যোগ মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।”

তাঁর চিকিৎসায় আরও সহযোগিতার প্রয়োজন হলে সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, অসুস্থতার কারণে রিপনের দুইটা কিডনি ড্যামেজ হয়ে যায়। দীর্ঘ ৩ থেকে ৪ বছর অসুস্থতায় ভুগতেছেন এবং প্রতি সপ্তাহে প্রায় ৫ থেকে ১০ হাজার টাকার প্রয়োজন হয় তার চিকিৎসার জন্য। কিন্তু বর্তমানে রিপনের পরিবারের আর্থিক অবস্থা খুবই নাজুক এবং অসহায় হয়ে পরেছে পরিবারটি।

Tag:
জনপ্রিয়

গলাচিপায় মহিষ চুরির ঘটনায় জনতার হাতে সাংবাদিকসহ আটক পাঁচ জন; পুলিশের হাতে সোপর্দ স্থানীয় জনতার

মানবিক সহযোগিতায় আব্দুল ওহাব আকন ফাউন্ডেশন; আমতলীর অসুস্থ রিপনকে আর্থিক সহায়তা প্রদান

আপডেট সময়: ০৮:৪৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬