সরকার ঘোষিত তিন মাস ব্যাপী “সারাদেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬” এর অংশ হিসেবে ২য় দিনের মত রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯ টা ৩০ মিনিট এ পটুয়াখালী সদর উপজেলাধীন কুমারখালী আমিনিয়া আলিম মাদ্রাসায় মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মাদ্রাসা প্রাঙ্গন ও এর আশপাশে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। স্বতস্ফূর্তভাবে শিক্ষার্থীরা এ কার্যক্রম পরিচালনা করে।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আবদুস সালাম বলেন, “সরকার ঘোষিত তিন মাস ব্যাপী “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬” এর অংশ হিসেবে ২য় দিনের মত আজ মাদ্রাসার শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। সপ্তাহে এক দিন করে আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।”
উল্লেখ্য, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত ১২ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
সাউথ বিডি নিউজ ২৪ ডেস্ক: 











