১০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে টেকসই সমবায় গঠন ও সমবায়ের মাধ্যমে দারিদ্র বিমোচনে সমবায়ীদের সাথে মতবিনিময় সভা

  • জালাল আহমেদ:
  • আপডেট সময়: ০৮:৩২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

টেকসই সমবায় গঠন, সমবায়ের মাধ্যমে দারিদ্র বিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে পটুয়াখালী সদর সমবায় কার্যালয়ের উদ্যোগে স্থানীয় সমবায়ীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার (২৪ সেপ্টম্বর) বিকাল ৩ ঘটিকায় ডিবুয়াপুর জাগরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ পটুয়াখালীর হলরুমে সদর উপজেলা সমবায় অফিসার মো. হারুন অর রশিদ এর সভাপতিত্বে ও সমবায়ী সংগঠক বশির আহম্মদ এর পরিচালনায়  অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সমবায় অফিসার সুব্রত কুমার ঘোষ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় কার্যালয়ের  পরিদর্শক মো. ফিরোজ আলম, সদর উপজেলা কৃষি অফিসার নাজমুল ইসলাম মজুমদার, মির্জাগঞ্জ উপজেলা সমবায় অফিসার কামরুল আহসান মিয়া, কালব এর সাবেক ট্রেজারার গৌতম দেবনাথ।

আরও উপস্থিত ছিলেন জনকল্যাণ কো-অপারেটিভ ক্রেডিট লিঃ এর সেক্রেটারি রঞ্জন দাস, কালিকাপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান জলিল ও জেলা সমবায় অফিসের সহকারি পরিদর্শক সুশান্ত কুমার দাসসহ বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিবৃন্দ। 

সভায় প্রধান অতিথি সুব্রত কুমার ঘোষ সামাজিক ও আর্থ-সামাজিক উন্নয়নে এবং দারিদ্র বিমোচনে উৎপাদন খাতে বিনিয়োগ করার জন্য উপস্থিত সমবায়ী সংগঠক ও সমবায়ীদের প্রতি আহবান জানান। 

দারিদ্র বিমোচনে উৎপাদনে জেলা ও উপজেলা সমবায় কার্যালয় সক্ষমতানুযায়ী উদ্যোক্তাদের সহযোগীতা করারও আশ্বাস দেন প্রধান অতিথি সুব্রত কুমার ঘোষ।

Tag:
জনপ্রিয়

ডেঙ্গু রোগীদের সুচিকিৎসায় দুমকিতে আইসোলেটেড ডেঙ্গু ওয়ার্ডের শুভ উদ্বোধন করলেন আলতাফ হোসেন চৌধুরী এমপি

পটুয়াখালীতে টেকসই সমবায় গঠন ও সমবায়ের মাধ্যমে দারিদ্র বিমোচনে সমবায়ীদের সাথে মতবিনিময় সভা

আপডেট সময়: ০৮:৩২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬