পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সহ-সভাপতি ও বাদুরা মন্দির কমিটির সাধারণ সম্পাদক, পুজা উদযাপন পরিষদের আমখোলা ইউনিয়নের সভাপতি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের গলাচিপা উপজেলা শাখার সহ-সভাপতি আমখোলা ইউনিয়নের কৃতি সন্তান এবং বাদুরা বাজার শৈলাবুনিয়া গ্রামের বাসিন্দা, বড় ধোপা বাড়ির মৃতু গোপাল চন্দ্র দাসের ছেলে রেপতি রঞ্জন দাস (৭৩) পরলোক গমন করেছেন (ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু)।
শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে গলাচিপা উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি কাউসার আহমেদ, সাধারণ সম্পাদক সাইমুর রহমান এলিট, আমখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনির হোসেন মৃধা, সাবেক কাউন্সিলর আশিক সাহা, উপজেলা বিএনপি নেতা পঙ্কজ দেবনাথ, কালীবাড়ি কমিটির সাবেক সভাপতি দিলীপ বণিক, সমাজসেবক রবিন সরকার, আঠারোগাছিয়া ইউনিয়নের সমাজ সেবক বাবু মাখম দাস, কেসব দাস, দিলিপ ভৌমালী, গলাচিপা পূজা উদযাপন পরিষদের নেতা পরেশ দাস, বিএনপি নেতা জাকির মাতব্বরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর ) দুপুর ৪টার দিকে তাঁর মরদেহ নিজ বাড়িতে নিয়ে আসা হয় এবং শেষকৃত্য সম্পন্ন করা হয়।
রেপতি রঞ্জন দাসের দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ড, নাটক, যাত্রা, ও সমাজসেবায় অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে এলাকাবাসী একজন গুণী অভিভাবককে হারিয়েছে। শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন শোকাহতরা।
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী: 











