০৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে পাংগাশিয়া ইউপি চেয়ারম্যান নজরুল গাজীর মা মহীয়সী নারী মতিয়া বেগমের জানাজায় মানুষের ঢল

  • জালাল আহমেদ:
  • আপডেট সময়: ০৬:৪২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

পটুয়াখালী পৌরসভার মুসলিমপাড়া নিবাসী পাংগাশিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম গাজী কাঞ্চন মিয়ার সহধর্মিণী ও পাংগাশিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান গাজী নজরুল ইসলামের মাতা মহীয়সী নারী মোসাঃ মতিয়া বেগমের জানাজা নামাজে মানুষের ঢল নামে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাদ জুমা লতিফ স্কুল মাঠে পাংগাশিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম গাজী কাঞ্চন মিয়ার সহধর্মিণী ও পাংগাশিয়া ইউনিয়নের বর্তমান  চেয়ারম্যান গাজী নজরুল ইসলামের মাতা মতিয়া বেগমের জানাজা নামাজ পরিচালনা করেন মুসলিমপাড়া বায়তুল মোকাররম জামে মসজিদের খতিব জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল কাদের। এ সময় মা’য়ের জন্য দোয়া চেয়েছেন মরহুমার বড় ছেলে পাংগাশিয়া ইউপি চেয়ারম্যান মো. নজরুল গাজী।

এ সময় উপস্থিত ছিলেন মরহুমার মেজ ছেলে পটুয়াখালী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস বিশিষ্ট ব্যবসায়ী মো. রেজাউল গাজী, সেজ ছেলে জনতা কলেজের প্রভাষক গাজী গোলাম সরোয়ার, ছোট ছেলে জেলা পরিষদের সাবেক সদস্য ও  চেম্বারের সাবেক পরিচালক মো. জাকারিয়া কাওসার বাবু গাজী।

জানাজায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জজ কোর্টের পিপি এ্যাড. মজিবুর রহমান টোটন, জেলা বারের সাবেক সভাপতি এ্যাড. এটিএম মোজাম্মেল হোসেন তপন, চেম্বারের সভাপতি ও পৌর বিএনপির সভাপতি মো. কামাল হোসেন, জামায়তের নেতা আব্দুল্লাহ আন নাহিয়ান, জেলা যুবদলের সাবেক সভাপতি মো. মনিরুল ইসলাম লিটন, জেলা ছাত্রদলের  সদস্য সচিব মো. জাকারিয়া ও দৈনিক গণদাবীর সম্পাদক মো. গোলাম কিবরিয়াসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ শত শত মুসুল্লি।

প্রকাশ, মহীয়সী নারী মতিয়া বেগম জাকিয়া চিকিৎসা শেষে বৃহষ্পতিবার সন্ধ্যারাতে সুন্দরবন-১ লঞ্চে ঢাকা থেকে পটুয়াখালীর বাসায় আসার পথে লঞ্চে এশার নামাজ আদায়রত অবস্থায় অসুস্থ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  মৃত্যকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি চার ছেলে ও এক জামাতাসহ বহু আত্মীয় স্বজন, নাতি- নাতনি রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। 

বাদ জুমা লতিফ স্কুল মাঠে দ্বিতীয় জানাজা নামাজ শেষে পৌর মুসলিম গোড়স্থানে তার স্বামীর কবরের পাশে দাফন করা হয়। এর আগে বেলা ১১ টায় পাংগাশিয়া গ্রামের বাড়িতে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। সেখানেও শত শত মানুষ জানাজায় অংশগ্রহ করেন। 

আগামী শুক্রবার (২৫ সেপ্টম্বর) বাদ জুমা মুসলিমপাড়া জামে মসজিদে মরহুমার জন্য দোয়া মিলাদের আয়োজন করা হয়েছে। এ দোয়া মিলাদে সবাইকে উপস্থিত থেকে মরহুমার জন্য দোয়া করার জন্য  বিশেষভাবে অনুরোধ করেছেন তার সন্তানেরা।

Tag:
জনপ্রিয়

গলাচিপায় নানা আয়োজনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বিশ্বকর্মা পূজা উৎযাপন

পটুয়াখালীতে পাংগাশিয়া ইউপি চেয়ারম্যান নজরুল গাজীর মা মহীয়সী নারী মতিয়া বেগমের জানাজায় মানুষের ঢল

আপডেট সময়: ০৬:৪২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬