“নারীর অধিকার, মানবাধিকার” এ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ পটুয়াখালী জেলা শাখা কমিটির উদ্যোগে সকল শ্রেনী পেশার নারী পুরুষদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার (১৭ সেপ্টেম্বর) জেলা মহিলা পরিষদ কার্যালয়ে জেলা কমিটির সভাপতি শিরিন নাহার এর সভাপতিত্বে ও ফাহমিদা আমবেরীন’র সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শিক্ষাবিদ মোফাজ্জেল হোসেন খান, শিক্ষাবিদ মোস্তাফিজুর রহমান মিলন, বিশিষ্ট সমাজসেবক শ ম দেলোয়ার হোসেন দিলিপ, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মোর্শ্বেদা ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক সাবরিনা শাহনাজ এবং প্রশিক্ষন, গবেষণা ও গ্রন্থাগার খাদিজা সুলতানা প্রমুখ।
সভায় নারী অধিকার বাস্তবায়নে নারী-পুরুষ সম্মিলতভাবে এগিয়ে আসার আহবান জানান।
জালাল আহমেদ: 











