০৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে ৩টি কিন্ডারগার্টেন স্কুলের ৮০ জন বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে সনদপত্র ও সম্মাননা পুরস্কার প্রদান

  • জালাল আহমেদ:
  • আপডেট সময়: ০৮:৩২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যান্ড প্রাক-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের উদ্যোগে পটুয়াখালী জেলার ২০২৫ শিক্ষাবর্ষের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদপত্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাকজমকপূর্ণভাবে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। 

রেনেসাঁ আইডিয়াল স্কুল, ব্রাইট ফিউচার প্রি-ক্যাডেট স্কুল এবং রোজ গার্ডেন প্রি-ক্যাডেট স্কুল—এই ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৫৫০ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্য থেকে চূড়ান্তভাবে উত্তীর্ণ ৮০ জন কৃতি শিক্ষার্থীকে বৃত্তি, সনদপত্র ও বিশেষ সম্মাননা পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা কালচারাল অফিসার কাজী কামরুজ্জামান।

পটুয়াখালী কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও কালিকাপুর প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন বাদলের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক ও রেনেসাঁ আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ইঞ্জিনিয়ার মোঃ রাসেল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোজ গার্ডেন প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক সাফিয়া আক্তার, ব্রাইট ফিউচার প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক সেফা ইসলাম এবং পটুয়াখালী কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও স্কাইলার্ক স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ জুবাযের মামুন। এছাড়া অনুষ্ঠানে আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা কৃতী শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানান। একই সাথে কোমলমতি শিশুদের মেধার সার্বিক বিকাশ ও নৈতিকতা গঠনে শিক্ষক এবং অভিভাবক—উভয় পক্ষকেই অত্যন্ত সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের হাতে বৃত্তি, সনদপত্র ও পুরস্কার তুলে দেন।

Tag:
জনপ্রিয়

পটুয়াখালীর মির্জাগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন; দুই বেকারিকে ১১ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত

পটুয়াখালীতে ৩টি কিন্ডারগার্টেন স্কুলের ৮০ জন বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে সনদপত্র ও সম্মাননা পুরস্কার প্রদান

আপডেট সময়: ০৮:৩২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬