১০:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গলাচিপায় অর্থের অভাবে বুদ্ধি প্রতিবন্ধী লামিয়ার চিকিৎসা বন্ধ, সাহায্যের আশায় দ্বারে দ্বারে ঘুরছে অসহায় পিতা

অর্থের অভাবে দীর্ঘদিন ধরে চিকিৎসা করাতে পারছেন না পটুয়াখালীর গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম কালিকাপুরের বুদ্ধি প্রতিবন্ধী লামিয়া (২১)। মেয়ের চিকিৎসার খরচ জোগাতে গিয়ে সর্বস্ব হারিয়ে এখন মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন তার বাবা রিকশাচালক আবুল কালাম।

পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘ প্রায় চার বছর ধরে দুরারোগ্য অসুস্থতায় ভুগছে লামিয়া। মেয়ের চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় চিকিৎসা করাতে গিয়ে ইতোমধ্যে পরিবারের সঞ্চয় ও সামর্থ্যের শেষটুকুও ব্যয় হয়ে গেছে। বর্তমানে অর্থের অভাবে নিয়মিত চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ চালিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না।

রিকশা চালিয়ে সংসার চালানো আবুল কালাম। তার পক্ষে মেয়ের ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা কঠিন হয়ে পড়েছে। তাই মেয়েকে সুস্থ করে তুলতে সমাজের বিত্তবান ও গন্যমান্য ব্যাক্তিবর্গের সহযোগিতা কামনা করেছেন তিনি।

বর্তমানে অসুস্থ প্রতিবন্ধী লামিয়া ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা নিচ্ছে। কিন্তু ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা পরিবারের পক্ষে সম্ভব নয়। এমন অবস্থায় সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সমাজের সামর্থ্যবান মানুষ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আকুতি জানিয়েছেন তার পরিবার।

Tag:
জনপ্রিয়

ডেঙ্গু প্রতিরোধে গলাচিপায় ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুধু নির্দেশনা নয়, নিজেই হাত লাগালেন ইউএনও

গলাচিপায় অর্থের অভাবে বুদ্ধি প্রতিবন্ধী লামিয়ার চিকিৎসা বন্ধ, সাহায্যের আশায় দ্বারে দ্বারে ঘুরছে অসহায় পিতা

আপডেট সময়: ০৭:২৭:৩০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬