সারা দেশের ন্যায় পটুয়াখালীর দুমকিতে প্রধানমন্ত্রী কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে “দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১২সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ খাইরুল ইসলাম চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন দুমকি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর শহিদুল হাসান শাহীন, দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম উদ্দিন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইমরান হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার একেএম শফিকুল ইসলাম, পিআইও মোহাম্মদ আলী, জনস্বাস্থ্য প্রকৌশলী নিপা আক্তার, ইউআরসি ইনস্ট্রাক্টর মোঃ জাকির হোসেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মুহ বায়জিদ ইসলাম, আইসিটি কর্মকর্তা সমীর কুমার হালদার, উপজেলা স্কাউটস কমিশনার মোঃ নুরুল ইসলাম, সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, পাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান গাজী নজরুল ইসলাম, আঙ্গারিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমান সোহরাফ, মুরাদিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান ফোরকান, পবিপ্রবি বিএনসিসি, উপজেলা স্কাউটস, কাবদল ও আনসার সদস্যবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে স্কাউটসদের নিয়ে উপজেলা পরিষদ চত্বর আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয় এবং কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১২ সেপ্টেম্বর থেকে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত তিন মাস ব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতার ঘোষণা দেন।
সাউথ বিডি নিউজ ২৪ ডেস্ক: 











