০৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পে স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীকে পটুয়াখালী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী সমিতির ধন্যবাদ জ্ঞাপন

  • জালাল আহমেদ:
  • আপডেট সময়: ০৫:০৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পটুয়াখালী জেলা শাখার বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির  নেতৃবৃন্দ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি পটুয়াখালী জেলা শাখার কাউন্সিল-২০২৬ অধিবেশনে সমিতির নেতৃবৃন্দ নবম পে-স্কেল অনুমোদন করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির আহবায়ক মু. শাহাবুদ্দিন মুন্সী এর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. মুনীরুজ্জামানের সঞ্চালনায় জেলা কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মালেক।

প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করেন সরকারি কর্মকর্তা-কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির মহাসচিব আশিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. শাহিন খান, সহ-সভাপতি মো. আজিজুর রহমান, যুগ্ম মহাসচিব মো. মেহেদী হাসান, বাউফল উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. হাবিবুর রহমান, জেলা ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি মো. শাহজাহান সিকদার, পটুয়াখালী পৌর কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. নজরুল ইসলাম, জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. বশির আহম্মেদ, জেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক কল্যাণ সমিতির সভাপতি মো. কামাল হোসেন, জেলা স্বাস্থ্য সহকারী কল্যাণ সমতির সভাপতি মো. দেলোয়ার হোসেন ও জেলা ড্রাইভার্স এন্ড সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মো. খবির উদ্দিন হাওলাদার।

আরও বক্তব্য রাখেন মেহেরুননেছা ইরানি, আল আমিন, হুমায়ুন কবির, কে এম আফজাল, আহসান হাবিব খান, মো. নজরুল ইসলাম, মাহাবুর রহমান,ওমর ফারুক, বরকত হোসেন, আঃ গফ্ফার বিশ্বাস, সরকারি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আতাউল হক আতিক, মো. রাসেল শেখ প্রমুখ।

সভায় বক্তারা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে দ্রুত সময়ে ঘোষিত নবম পে- স্কেলটি বৈষম্যতা দূর করে গেজেট প্রকাশের দাবী জানান। 

কাউন্সিলে প্রধান অতিথি আব্দুল মালেক, মো. মুনরুজ্জামানকে সভাপতি, মো. শাহজাহান সিকদারকে কার্যকরী সভাপতি, সাহাবুদ্দিন মুন্সিকে সিনিয়র সভাপতি ও মো. মামুন মৃধাকে দপ্তর সম্পাদক করে পটুয়াখালী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির আংশিক কমিটি ঘোষনা করেন।

Tag:
জনপ্রিয়

পে স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীকে পটুয়াখালী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী সমিতির ধন্যবাদ জ্ঞাপন

পে স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীকে পটুয়াখালী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী সমিতির ধন্যবাদ জ্ঞাপন

আপডেট সময়: ০৫:০৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬