০৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীর গলাচিপার আমখোলায় স্থানীয় জনসাধারণের সমস্যা, চাহিদা ও সমাধান নিয়ে জনসংলাপ অনুষ্ঠিত

পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়ন পরিষদে স্থানীয় জনগণের সমস্যা, চাহিদা ও সম্ভাব্য সমাধান নিয়ে অংশগ্রহণমূলক জনসংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত সংলাপে স্থানীয় বাসিন্দারা জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের কাছে বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

আমখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুজ্জামান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন এবং গলাচিপা মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও সাংবাদিক মো. হারুন অর রশিদ। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোহাম্মদ আল-আমিন।

“স্ট্রেংদেনিং সিভিক এনগেজমেন্ট অ্যান্ড জেন্ডার ইকুয়ালিটি ইন ক্লাইমেট ভালনারেবল কমিউনিটিজ (নাগরিকতা: এসসিইজিই-সিভিসি)’” প্রকল্পের আওতায় এ পাবলিক ডায়ালগের আয়োজন করা হয়।

জলবায়ু ঝুকিপূর্ণ জনগোষ্ঠীর নাগরিক অংশগ্রহণ, জেন্ডার সমতা, সামাজিক অন্তর্ভুক্তি এবং স্থানীয় পর্যায়ে অংশগ্রহণমূলক সুশাসন ও জবাবদিহিতা জোরদার করাই প্রকল্পটির অন্যতম লক্ষ্য।

এইড অর্গানাইজেশনের বাস্তবায়নে এবং সেবা মানব কল্যাণ কেন্দ্রের নেতৃত্বে প্রকল্পটি পরিচালিত হচ্ছে। এতে অর্থায়ন করছে ইউরোপীয় ইউনিয়ন, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও সুইজারল্যান্ড দূতাবাস। জিএফএ কনসালটিং গ্রুপ ফান্ড ম্যানেজমেন্ট এজেন্সি হিসেবে দায়িত্ব পালন করছে।

সংলাপে কমিউনিটি গ্রুপের সদস্যরা নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যা ও চাহিদা তুলে ধরেন। পরে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও কমিউনিটি প্রতিনিধিদের অংশগ্রহণে গ্রুপ ওয়ার্কের মাধ্যমে দুটি কর্মপরিকল্পনা তৈরি করা হয়। এতে চিহ্নিত সমস্যার সম্ভাব্য সমাধান, করণীয় এবং বাস্তবায়নের সম্ভাব্য সময়সীমা নির্ধারণ করা হয়।

আলোচনায় উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সম্ভাব্য সমাধানে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা।

Tag:
জনপ্রিয়

পে স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীকে পটুয়াখালী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী সমিতির ধন্যবাদ জ্ঞাপন

পটুয়াখালীর গলাচিপার আমখোলায় স্থানীয় জনসাধারণের সমস্যা, চাহিদা ও সমাধান নিয়ে জনসংলাপ অনুষ্ঠিত

আপডেট সময়: ০৯:২০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬