০৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীর গলাচিপায় সার ও কীটনাশকের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই হাজার টাকা জরিমানা

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় সার ও কীটনাশকের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে একটি মামলায় এক আসামিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক-এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন সার ও কীটনাশকের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার।

অভিযানকালে উপজেলার বিভিন্ন সার ও কীটনাশকের দোকান পরিদর্শন করা হয়। এ সময় দোকানগুলোর বৈধ লাইসেন্স, মূল্য তালিকা, সার ও কীটনাশক সংরক্ষণের পদ্ধতি এবং বিক্রয়সংক্রান্ত নীতিমালা যাচাই করা হয়।

পরিদর্শনের সময় কৃষি উপকরণ বিক্রির ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, সে বিষয়েও নজরদারি করা হয়। অভিযানে অনিয়মের দায়ে একটি মামলা দায়ের করে এক আসামিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানের মাধ্যমে সার ও কীটনাশক ব্যবসায়ীদের আইন ও বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে সতর্ক করা হয়। একই সঙ্গে কৃষকদের স্বার্থ রক্ষা এবং বাজারে কৃষি উপকরণের সুষ্ঠু সরবরাহ ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষকদের কাছে মানসম্মত ও নিরাপদ কৃষি উপকরণ নিশ্চিত করতে সার ও কীটনাশকের দোকানগুলোতে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে। কোনো ধরনের অনিয়ম বা বিধিবহির্ভূত কার্যক্রম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Tag:
জনপ্রিয়

পে স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীকে পটুয়াখালী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী সমিতির ধন্যবাদ জ্ঞাপন

পটুয়াখালীর গলাচিপায় সার ও কীটনাশকের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই হাজার টাকা জরিমানা

আপডেট সময়: ০৭:০২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬