০৬:১০ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

২৮ অক্টোবর পুলিশ সদস্য হত্যার মূল আসামী আপন পটুয়াখালী থেকে গ্রেফতার

  • ষ্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়: ০২:৪৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
  • ১০৪৭ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টারঃ গত ২৮ অক্টোবর বিএনপির মহা সমাবেশে ঢাকা জেলা পুলিশের কনস্টেবল আমিরুল হত্যার মূল আসামী আপন আহম্মেদকে (৪৫) পটুয়াখালীর গলাচিপা থেকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) গভীর রাতে গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বাজার এলাকা থেকে গ্রেফতার করে ঢাকায় নিয়ে যাওয়া হয় তাকে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিসিটিভি ফুটেজ এর মাধ্যমে সনাক্ত করা আপন আহম্মেদ ঢাকা জেলা পুলিশের কনস্টেবল আমিরুল হত্যার মূল আসামী। তিনি ঢাকা কেরানীগঞ্জ থানার শান্তিনগর ব্রাহ্মণকীর্তা এলাকার মোঃ দ্বীন ইসলামের ছেলে।

তিনি গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নে আশ্রয় নেয়। সে এক নারীর সাথে পরকিয়ায় লিপ্ত থাকার সময় পুলিশের হাতে গ্রেফতার হয়। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা পুলিশ ও গলাচিপা থানা পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়েছে। আটক আপনের বিরুদ্ধে নৈরাজ্য সৃষ্টি, নাশকতা, ও হত্যার দায়ে মামলা করেন ঢাকা জেলা পুলিশ।

এ বিষয় গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন বলেন, ঢাকা ও গলাচিপা থানার পুলিশের একটি টিম যৌথ অভিযান চালিয়ে পুলিশ হত্যাকাণ্ডের প্রধান আসামী আপন আহম্মেদকে উপজেলার কলাগাছিয়া থেকে গ্রেফতার করা হয়। আপনকে ঢাকা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহাব উদ্দিন জুয়েল জানান, ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।প্রেস ব্রিফিংয়ে মাধ্যম বিস্তারিত জানাবেন।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...

পাথরঘাটায় চাঞ্চ*ল্যকর সুজন হ*ত্যা মামলার চার অভিযুক্ত র‍্যাব এর অভিযানে গ্রে*ফতার

২৮ অক্টোবর পুলিশ সদস্য হত্যার মূল আসামী আপন পটুয়াখালী থেকে গ্রেফতার

আপডেট সময়: ০২:৪৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩