সরকার কর্তৃক স্বীকৃত ১৯৫০ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি পটুয়াখালী জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০২ সেপ্টপম্বর) বিকাল সাড় ৫ টায় পটুয়াখালী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) মিলনায়তনে বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় সরকারি সমন্বয় পরিষদের সহ-সভাপতি মোঃ হারুন অর রশিদ হাওলাদার এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক আবদুস ছত্তার তালুকদারের পরিচালনায় সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ জেলা শাখার সভাপতি জেলা প্রশাসক কার্যালয়ের জেলা নাজির মোঃ রেজাউল করিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী ড্রাইভার্স এন্ড সরকারি কর্মচারী সমিতির সভাপতি মোঃ খবির উদ্দিন হাওলাদার, সাবেক সহ-সভাপতি মোঃ কবির হাওলাদার, জেলা সমাজসেবা কর্মচারী সমিতির সরকারি তত্ত্বাবধায়ক মোঃ সালাউদ্দিন জাকারিয়া, ড্রাইভার্স এন্ড সরকারি কর্মচারী সমিতির সহ-সভাপতি আব্দুল গফ্ফার বিশ্বাস ও সমন্বয় পরিষদের সাবেক সহ- সভাপতি মো. শাহ আলম।
সভায় বক্তারা তাদের দীর্ঘদিনের দাবী ৯ম পে-স্কেল বাস্তবায়ন করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জালাল আহমেদ: 








