০৫:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীর গলাচিপায় বন বিভাগের অভিযানে ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আ/টক; বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মা/মলা

পটুয়াখালীর গলাচিপায় অবৈধভাবে বন্যপ্রাণী পাচারের সময় ১৭টি সন্ধি কচ্ছপসহ এক ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ। এ ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে (২৬ আগস্ট) দুপুর আনুমানিক আড়াইটার দিকে গলাচিপা রেঞ্জ অফিসার নয়ন মিস্ত্রীর নেতৃত্বে বন বিভাগের একটি টিম গলাচিপা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের খেওয়াঘাট সংলগ্ন পান বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় পাটের বস্তাসহ পালানোর চেষ্টাকালে রাঙ্গাবালী উপজেলার মরাজাঙ্গী গ্রামের মোঃ রেজাউল মৃধা (৪৫) কে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১৭টি সন্ধি কচ্ছপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কচ্ছপগুলোর আনুমানিক ওজন ১০ কেজি এবং বাজার মূল্য প্রায় ১২,০০০ টাকা। জিজ্ঞাসাবাদে রেজাউল মৃধা কচ্ছপগুলো বিক্রয়ের উদ্দেশ্যে পরিবহন করছিলেন বলে স্বীকার করেছেন।

এ বিষয়ে গলাচিপা থানায় বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর ১০/৩৪(খ) ধারায় একটি এজাহার দায়ের করা হয়েছে।

গলাচিপা রেঞ্জ অফিসার নয়ন মিস্ত্রী জানান, “বন্যপ্রাণী পাচার রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কারো বিরুদ্ধে এমন অভিযোগ পেলে দ্রুত আমাদের জানান।”

উল্লেখ্য, সন্ধি কচ্ছপ বাংলাদেশের সংরক্ষিত বন্যপ্রাণীর তালিকাভুক্ত। এটি ধরা, ক্রয়-বিক্রয় ও পরিবহন দণ্ডনীয় অপরাধ।

Tag:
জনপ্রিয়

সাংবাদিকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি ও বিনোদনের জন্য ৬৪ জেলায় নির্মাণ করা হবে তথ্য কমপ্লেক্স: তথ্য প্রতিমন্ত্রী

পটুয়াখালীর গলাচিপায় বন বিভাগের অভিযানে ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আ/টক; বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মা/মলা

আপডেট সময়: ১১:০২:০০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬