০৫:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পবিপ্রবিতে বর্ণাঢ্য র‍্যালী ও পোনা অবমুক্ত করণের মধ্য দিয়ে জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন

  • জালাল আহমেদ:
  • আপডেট সময়: ১০:১১:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

“রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ ” স্লোগানে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৯ টায় মৎস্যবিজ্ঞান অনুষদের আয়োজনে অনুষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নীলকমল লেকে মৎস্য পোনা অবমুক্ত করনের মাধ্যমে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর  প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান। 

মৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সাজেদুল হকের সভাপতিত্বে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার প্রফেসর মোঃ জামাল হোসেন, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদসহ মৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষকবৃন্দ, বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত।

Tag:

পবিপ্রবিতে র‍্যাগিং-নির্যাতনে জড়িত ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন

পবিপ্রবিতে বর্ণাঢ্য র‍্যালী ও পোনা অবমুক্ত করণের মধ্য দিয়ে জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন

আপডেট সময়: ১০:১১:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬