১১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে সক্রিয় মৌসমুী বায়ুর প্রভাবে টানা বৃষ্টিপাত, জনজীবনে ভোগান্তি

সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীতে গত দুইদিন ধরে টানা মাঝারী থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। গতকাল সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত জেলায় ৬৫.৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

টানা বৃষ্টিতে সড়কের বিভিন্ন নিচু স্থানে পানি জমেছে। অনেক স্থানের পুকুর ও মাছের ঘের তলিয়ে গেছে। খাল বিলে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় লোকসানের শংকায় রয়েছেন বর্ষাকালীন সবজি চাষীরা।

এদিকে অতিবৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের খেটে শ্রমজীবি মানুষ। চরম বেকায়দায় পড়েছে চরাঞ্চলের বাসিন্দারা। তবে বৃষ্টিপাতের পরিমান আরও বাড়তে পারে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

Tag:

আপডেট সময়: ১২:১৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬