পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ৩নং আমড়াগাছিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী খন্দকার বাড়ির কৃতি সন্তান এবং প্রয়াত খন্দকার আব্দুল কাদেরের কনিষ্ঠ পুত্র, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী খন্দকার এম. মনিরুজ্জামান (মনির) সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে জানানো হয়, পূর্বে নিয়োগপ্রাপ্ত সকল ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ আদেশ বাতিল করা হয়েছে। এরপর Bangladesh Law Officers Order, 1972 (P.O. No. 6 of 1972) এর ৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে নতুন করে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ প্রদান করা হয়। সরকারের এই নতুন আদেশের মাধ্যমে খন্দকার এম. মনিরুজ্জামান সহকারী অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব লাভ করেন।
উল্লেখ্য, মির্জাগঞ্জ উপজেলা থেকে প্রথমবারের মতো কেউ এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পেলেন।
খন্দকার এম. মনিরুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে বিসিএস (অনার্স) ও এমএসএস ডিগ্রি অর্জনের পর এলএলবি এবং এলএলএম (প্রথম শ্রেণীতে উত্তীর্ণ) সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন।
আইন পেশার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও কল্যাণমূলক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। তার উল্লেখযোগ্য দায়িত্বগুলোর মধ্যে রয়েছে: সহ-সভাপতি, কেরানীগঞ্জ পটুয়াখালী জেলা সমিতিসহ-সভাপতি, মির্জাগঞ্জ উপজেলা কল্যাণ সমিতি, ঢাকা সাবেক সদস্যসচিব, মির্জাগঞ্জ উপজেলা আইনজীবী সোসাইটি, ঢাকা আইন উপদেষ্টা, জনপ্রিয় অনলাইন গণমাধ্যম ‘দৈনিক সংবাদ বাংলাদেশ।
বাপ্পি চন্দ্র, মির্জাগঞ্জ, পটুয়াখালী: 











