০৮:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জমকালো আয়োজনে বরগুনা রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠিত

বরগুনা রিপোর্টার্স ইউনিটির ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে তাপস মাহমুদ সভাপতি এবং মোঃ রাসেল হাওলাদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে বরগুনা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে আয়োজিত এক বিশেষ সভায় এই কমিটি ঘোষণা করা হয়। সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন শিকদারের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভা সঞ্চালনা ও কমিটি গঠন কার্যক্রম পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার গোবিন্দ চন্দ্র মালাকার।

সভা শেষে শহরের হোটেল ‘বে-অব-বেঙ্গল’-এ নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস। নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান জেলা তথ্য কর্মকর্তা সেলিম মাহমুদ।

নবগঠিত ১৭ সদস্যের এই কমিটিতে সিনিয়র সহসভাপতি সাজিবুল ইসলাম, সহসভাপতি রাশেদ আহমেদ বশির ও মোঃ মনিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান ইসতি, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইদ্রিসুর রহমান, অর্থ সম্পাদক মোঃ আরিফুর রহমান খান, দপ্তর সম্পাদক রিপন মালী, প্রচার সম্পাদক রাকিবুল ইসলাম রাসেল, তথ্য ও গবেষণা সম্পাদক মহিবুল্লাহ কিরণ, মহিলা বিষয়ক সম্পাদক ডাঃ মনীজা, সাংস্কৃতিক সম্পাদক শাওন, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মাহাদী হাসান এবং ক্রীড়া সম্পাদক হিসেবে মোঃ ইলিয়াস মিয়া দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ জাহাঙ্গীর হোসেন শিকদার, গোবিন্দ চন্দ্র মালাকার, সোহেল তানভীর এবং মাহাবুবুল আলম মান্নু।

অনুষ্ঠানে নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের ঐক্য রক্ষা, পেশাগত মান উন্নয়ন এবং সাংবাদিকদের অধিকার ও কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় বরগুনার স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মী, সুধীজন ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Tag:
জনপ্রিয়

পূজায় বিশৃঙ্খলা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: দুমকিতে আলতাফ হোসেন চৌধুরী এমপি

জমকালো আয়োজনে বরগুনা রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠিত

আপডেট সময়: ০৬:৩৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬