০৭:২৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীর পায়রা বন্দরের আবাসিক ভবন এলাকায় ধসে পড়েছে দুটি সীমানা দেয়াল

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের আবাসিক ভবন এলাকার ১০০ ফুট দৈর্ঘ্যের দুটি সীমানা দেয়াল ফের ধসে পড়েছে। গতকাল সন্ধ্যায় ওই এলাকার উত্তর পাশের ছয়আনি খালের মধ্যে ওই সীমানা দেয়াল দুটি ধসে পড়ে। দেয়াল নির্মানে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এমন দুরাবস্থা হয়েছে বলে দাবি স্থানীয়দের।

এর আগে ২০২৩ সালের জানুয়ারীতে নির্মান কাজ শেষ হওয়ার আগে ওই একই এলাকার ১০০ ফুট দৈর্ঘ্যের একটি সীমানা দেয়াল খালের দিকে হেলে পড়ে। এছাড়া একই বছরের ৩০ জুন আরও একটি সীমানা দেয়াল ধ্বস এবং ৩ টি দেয়াল হেলে পড়ে। ৩ বছরের ব্যবধানে ফের দেয়াল ধসে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা।

২০২৩ সালে এবিএম ওয়াটার কোম্পানি নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান ১১ কোটি টাকা ব্যয়ে ৩ হাজার ফুট দৈর্ঘ্যের এ সীমানা প্রাচীরটি নির্মান করে। বন্দর কর্তৃপক্ষের উদসীনতায় কাজে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের।

তবে ভারীবৃষ্টিতে মাটি সরে গিয়ে সীমানা দেয়ালে ধ্বসের ঘটনা ঘটেছে। বিষয়টি পর্যবেক্ষন করা হচ্ছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

Tag:

আপডেট সময়: ০৫:৩১:৩৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬