“বৃক্ষরোপণে সাজাই দেশ সবার আগে বাংলাদেশ” এ শ্লোগান সামনে রেখে পটুয়াখালীতে সাতদিন ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন করা হয়েছে।
বুধবার(১৫ জুলাই) সকাল ১০ টায় শহীদ মিনার প্রাঙ্গনে জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগ আয়োজিত সাতদিন ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ অনুষ্ঠানটি ফিতা কেটে ও বেলুন ফেস্টুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সদ্য পদোন্নতি প্রাপ্ত জেলা প্রশাসক (উপ-সচিব) ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। এর আগে সকাল ৯.৩০ মিঃ এর সময় সার্কিট হাউজ হতে একটি বর্ণাঢ্য র্যালী শুরু করে মেলা স্থানে গিয়ে শেষ হয়।
পরে উপকূলীয় বনবিভাগ পটুয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহিদুর রহমান মিয়া এর সভাপতিত্বে ও শিক্ষিকা সোনা মনি’র উপস্থাপনায় বৃক্ষমেলা উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সহকারি বন সংরক্ষক নুরুন্নাহার।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, পুলিশ সুপার মো. আবু ইউসুফ, সিভিল সার্জন ডাঃ খালেদুর রহমান মিয়া, পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ জুয়েল রানা। আরও বক্তব্য রাখেন মেলায় অংশগ্রহনকারি স্টল মালিকদের পক্ষে মেসার্স বন্ধু নার্সারির সত্ত্বাধিকারি মো. মতিউর রহমান।
আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন এবং স্টল সমূহ পরিদর্শন করে শেষে সার্কিট হাউজ সংলগ্ন পুকুরপাড়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করেন।
এ মেলা চলবে ২১ জুলাই পর্যন্ত। সকাল ১০ টা হতে রাত ৮ টা পর্যন্ত বৃক্ষমেলায় বিভিন্ন প্রজাতির গাছের চারা প্রদর্শনী ও সুলভ মূল্যে বিক্রয় হবে বলে সহকারি বন সংরক্ষক কর্মকর্তা নুরুন্নাহার জানান।
জালাল আহমেদ: 













