১২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গলাচিপায় বজ্রপাতে চারটি গরুর মৃত্যু

পটুয়াখালীর গলাচিপায় মৌসুমী নিম্নচাপের প্রভাবে দমকা হাওয়া ও বৃষ্টির মধ্যে বজ্রপাতে চারটি গরুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নলুয়াবাগী গ্রামের মো. নিজাম প্যাদার তিনটি এবং মো. রাহুল মৃধার একটি গরু মাঠে ঘাস খাওয়ার জন্য বাঁধা অবস্থায় ছিল। এ সময় আকস্মিক বজ্রপাতে চারটি গরুই মারা যায়।

ক্ষতিগ্রস্ত গরুর মালিক মো. নিজাম প্যাদা ও মো. রাহুল মৃধা বলেন, অনেক কষ্ট করে লাভের আশায় গরুগুলো লালন-পালন করছিলেন। হঠাৎ বজ্রপাতে গরুগুলো মারা যাওয়ায় তাদের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে। তারা সরকারের কাছে আর্থিক সহায়তার দাবি জানান।

এ বিষয়ে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক বলেন, “ক্ষতিগ্রস্ত গরুর মালিকরা আবেদন করলে সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করা হবে।”

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...

গলাচিপায় বজ্রপাতে চারটি গরুর মৃত্যু

আপডেট সময়: ০৬:৩৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬